ডেস্ক রিপোর্ট: গানে প্রথমবারের মতো এক হলো চ্যানেল আই ও গানবাংলা টেলিভিশন। ২১ এপ্রিল ঈদ উপলক্ষে প্রকাশিত হল গান ‘ভুল করো না’। লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশিত গানটি চ্যানেল আই ও গানবাংলার ফেসবুক পেজে এক যোগে প্রকাশিত হলেও জানা যায়নি গানটি সম্পর্কে কোন তথ্য।
গানটিকে কেন্দ্র করে একটি ‘ঈদ মিউজিক কুইজ’ এর আয়োজন করেছে চ্যানেল দুটি।
“কথা হবে ভেবে, ভুল করো না, কথা হবে না, আর হবে না। দেখা হবে ভেবে, ভুল করো না, দেখা হবে না, আর হবে না। বিদায় বন্ধু বিদায়!”-এমন কথায় রক ঘরানার গানটি প্রকাশের সাথে সাথেই সংগীতপ্রেমী নেটিজেনদের মাঝে আলোড়ন তুলেছে।
স্যোসাল মিডিয়া ঘুরে দেখা গেছে গানটি শুনে শ্রোতাদের অনেকেই নিজেদের বাংলা ব্যান্ডের সোনালী অতীতে ফিরিয়ে নিয়েছেন। অসংখ্য সমালোচক কিংবা শিল্পীদেরও মুগ্ধ করেছে গানটি।
সাংবাদিক মাহমুদ মানজুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মামানামা পেজে গানটি শেয়ার দিয়ে লিখেছেন-“আমরা, যারা ৯০ দশকের শ্রোতা তাদের জন্য এই সময়টা সত্যিই অসহায়ত্বের। আমরা, না নিতে পারি সস্তা কথার প্যানপ্যানানি, না নিতে পারি সিনথেটিক মিউজিক। আমরা এখনও নতুন গান প্রকাশ হলে বা হওয়ার কথা শুনলে অস্থির হয়ে যাই অপেক্ষায়। কখন গানটা শুনবো। আমার মনে হলো এই গানটা তেমনই একটা গান, যেটা শোনা যায়। ফেরা যায় নব্বইয়ে। ফেরা যায় বাংলা রকের যৌবনে…। ”
সংগীতশিল্পী রাফা তার স্যোসাল হ্যান্ডেলে লিখেছেন- “আমি ইতিমধ্যেই আঁচ করতে পারছি এটা কার গান। তবে এখনই বলছি না। দারুণ উপভোগ্য একটি গান।”
সংগীতশিল্পী ও সাংবাদিক তানভীর তারেক লিখেছেন-কী অসাধারণ কম্পোজিশন ! লিরিক ! আহা! এমন গান শ্রোতামুখে ফুটুক। এই অস্থির সময়ে এমন গানের জনপ্রিয়তা খুব জরুরী।”
গানটি কে গেয়েছেন? কে লিখেছেন? কে সুর করেছেন কিংবা কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই বা গানটি আসছে? এ প্রশ্নগুলোর বৈচিত্রময় উত্তর ঘুরপাক খাচ্ছে শ্রোতাদের মনে। আর এ চারটি প্রশ্নের উত্তরই জানতে চেয়েছে চ্যানেল আই ও গানবাংলা তাদের ‘ঈদ মিউজিক কুইজ’-আয়োজনে।
সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে শুধুমাত্র নির্বাচিত একজন ভাগ্যবানকেই পুরস্কার হিসাবে প্রদান করা হবে নগদ এক লক্ষ টাকা।
চ্যানেল সূত্রে জানা যায়- ইতিমধ্যেই কুইজে অংশ নেয়া শুরু করেছেন শ্রোতারা। গানের কমেন্টবক্সেও বৈচিত্রময় উত্তর আসছে।
নেটিজেনরা বলছেন- গানের জন্য এমন লক্ষ টাকার পুরস্কারের নজির মিউজিক ইন্ডাস্ট্রিতে কখনো দেখা যায়নি। তবে পুরস্কারের অংক কিংবা কুইজের চমক ছাপিয়ে- ঈদে এমন একটি গানকে প্রাপ্তি হিসেবে মনে করছেন শ্রোতারা। বাংলা গানের সুদিন আবার ফিরে আসছে-গানটি শুনে এমন মন্তব্যও করছেন কেউ কেউ।
পুরস্কার জিতে নিতে কিছু নিয়ম জুড়ে দেয়া হয়েছে গানের সঙ্গে। কুইজের সঠিক উত্তর লিখে নিজের নাম ও মোবাইল নাম্বারসহ আগামী ৩০ এপ্রিল ২০২৩ এর মধ্যে পাঠিয়ে bhulkorona@gmail.com নামের মেইল এড্রেসে পাঠিয়ে দিতে হবে।
পাশাপাশি #bhulkorona লিখে গানটি শেয়ার করতে হবে নিজের ফেসবুক ওয়ালে।
গানের লিংক
https://www.facebook.com/channelitv/videos/160212146989247
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments