প্রবীর আইচ: দেশে করোনায় আরও ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১৮ হাজার ৮৫১ জন। নতুন শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৬৪ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৪৯৩ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৯৬ হাজার ৮৬৭ জন। মোট শনাক্ত হয়েছে ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৯ হাজার ৬ জন। মোট সুস্থ হয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬১৬ জন। মৃত্যু ১৬৬ জনের মধ্যে ৯৫ জন পুরুষ ও ৭১ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ১৬২ জন হাসপাতালে ও বাড়ীতে ৪ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১২ হাজার ৯৭১ ও নারী ৫ হাজার ৮৮০ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৬০ জন, চট্টগ্রাম ৩৩ জন, রাজশাহী ৭ জন, খুলনা ৩৩ জন, বরিশাল ১০ জন, সিলেট ৮ জন, রংপুর ১২ জন ও ময়মনসিংহ ৩ মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে (মিজেলস) আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৭০ জন হাম রোগী নিশ্চিত শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক হিসেব ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
সব মন্তব্য
No Comments