ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত ৮০১

প্রকাশ : 24 Sep 2024
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত ৮০১

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৬৪ জন ও নারী ৭২ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ৫১৭ জন ও নারী ২৮৪ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ২৫ হাজার ৭০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ১৩৮ জন ও নারী ৯ হাজার ৫৬৩ জন।



সম্পর্কিত খবর

;