সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জে অতিরিক্ত মাদক সেবন করে মামা ফরইদ আহমদ (৪৫) ও ভাগ্নে রুবেল আহমদ (৩৬) এর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের সেলিম উদ্দিনের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এসময় তাদের আত্মীয় স্বজন অচেতন অবস্থায় পেয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গেলে যেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত ফরিদ আহমদ উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের তমজিদ আলীর ছেলে ও রুবেল আহমদ কানাইঘাট উপজেলার সড়কের বাজার গ্রামের সৈয়দুর রহমানের ছেলে। তারা সম্পর্কে মামু ভাগ্নে বলে জানা যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জনান তিনি
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর।
বোচাগঞ্জ উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম ও অংশগ্রহণ বিষয়ে এক আলোচনা সভা অন ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বহুল প্রত্যাশিত খাল পুনঃখনন কাজের প্রধান অতিথি হিসেবে ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে জেলার আটোয়ারী উপজেলায় আটোয়ারী হাসপাতালে পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে উদ্বোধ ...
স্টাফ রিপোর্টার: কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ম ...
সব মন্তব্য
No Comments