বিশ্ববদ্যিালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ২১জন গবেষক পিএইচ.ডি এবং ১১জন এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন।
গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
পিএইচ.ডি. ডিগ্রি প্রাপ্তরা হলেন- উর্দু বিভাগের অধীনে মুহাম্মদ ইয়াছিন, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মুহাম্মদ আতিকুর রহমান, মোহা: মেসবাহ উদ্দীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে মো. নাসিরুল
ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে মো. আরিফুল আনোয়ার খান, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে ইয়াসমীন সুলতানা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে হুমায়রা রশীদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধীনে সানজিদা রহমান মল্লিকা, জেসমিন আক্তার জলি, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধীনে সেলিনা ফাতেমা বিনতে শহিদ, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে সবুর আহমেদ, ফাতেমা-তুজ-জোহরা, মো. আল-আমীন, আইন বিভাগের অধীনে হাফিজ আহমেদ চৌধুরী, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে পারুল আখ্তার, নূরে আক্তার, নাফিজা ইসলাম,
ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধীনে নাঈমাতুল জান্নাত নিপা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধীনে মোহাম্মদ আলী আজগর চৌধুরী, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধীনে শেখ মোহাম্মদ সায়েম এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের অধীনে মনিশংকর সরকার।
এম.ফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন- আরবী বিভাগের অধীনে তাছমিনা আফরোজ, মো. মিজানুর রহমান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধীনে লায়লা খালেদা রিমি, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মো. রাশেদুল ইসলাম,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে মোহাম্মদ আবু জাফর, শামীমা আকতার, রসায়ন বিভাগের অধীনে আব্দুল্লাহ নাসির পুলক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধীনে রেহনুমা পারভীন নিঝুম, সায়মুন নেছা, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধীনে ক্সসয়দা আমিনা ইফাত এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস-এর অধীনে অমবিকা বানিয়া।
ডি.বি.এ. ডিগ্রি প্রাপ্ত হলেন- ম্যানেজমেন্ট বিভাগের অধীনে এস. এম. রেজাউল আহসান।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments