আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। ৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় “সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা তথ্য কর্মকর্তা সাবিহা সুলতানা, উপজেলা জাসদের মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম পলাশ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, ওসিসি ঝিনাইগাতী প্রতিনিধি ফরিদ আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে স্বেচ্ছাসেবী ৬টি মহিলা সমিতির মধ্যে ১ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
পিরোজপুর অফিস: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের বিএনপির এক নেতার বিরুদ্ধে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সা ...
ডেস্ক রিপোর্ট: মুন্সিগঞ্জে প্রায় ১ শত ৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ইশারায় মোংলার বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা মাহে আলম হত্যাকান্ডটি ধামাচাপা পড়েছে। ২০২৩ সালের ১০ এপ্রিল মোংলার পৌর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দ ...
সব মন্তব্য
No Comments