সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার তিনটি উপজেলার নবনির্বাচিত ২৫ জন ইউপি চেয়ারম্যান ও জামালপুর সদর উপজেলার ১৬৮ জন ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ গ্রহণ করেছেন। ৪ জানুয়ারি পৃথক সময়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের এবং সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।
বেলা ১১টার দিকে জামালপুর সদর, মেলান্দহ এবং ইসলামপুর উপজেলার নব-নির্বাচিত ২৫ জন ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মুর্শেদা জামান। এর আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দিলরুবা আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মাহমুদা বেগম উপস্থিত ছিলেন।
অপরদিকে একই দিন দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অডিটোরিয়ামে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউপির নবনির্বাচিত ১৬৮ জন ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথবাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।
এ সময় জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
সব মন্তব্য
No Comments