আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি প্রস্তাবে বাংলাদেশ ভোটদানে বিরত রয়েছে।একইভাবে এই প্রস্তাবে ভোট দানে বিরত ছিলেন ১৬ দেশ। প্রস্তাবে বাংলাদেশ ছাড়া আলজেরিয়া, বলিভিয়া, ক্যামেরুন, কিউবা, গ্যাবন, হন্ডুরাস, ভারত, কাজাখাস্তান, কিরগিস্তান, মরক্কো, পাকিস্তান, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, সুদান, উজবেকিস্তান এবং ভিয়েতনামও ভোটদানে বিরত থাকে।
জাতিসংঘের সংবাদ ও মিডিয়া প্রেস সেন্টারে বৈঠকের সারাংশে বলা হয়, চীন ও ইরিত্রিয়া ইউক্রেনের ওপর স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের ম্যান্ডেট আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত সম্বলিত ইউএনএইচআরসি প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। প্রস্তাবটি আর্জেন্টিনা, বেলজিয়াম, বেনিন, চিলি, কোস্টারিকা, আইভরি কোস্ট, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ফ্রান্স, গাম্বিয়া, জর্জিয়া, জার্মানি, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মালাবি, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, মন্টেনিগ্রো, নেপাল, প্যারাগুয়ে, কাতার, রোমানিয়া, সোমালিয়া, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ২৮টি দেশের ভোটে গৃহীত হয়।
প্রস্তাবে মানবাধিকার কাউন্সিল রাশিয়াকে ‘অবিলম্বে ইউক্রেনে তার মানবাধিকার লংঘন ও নির্যাতন এবং আন্তর্জাতিক মানবিক আইন লংঘন বন্ধ করার’ আহ্বান জানানো হয়। এটি সমস্ত মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা কঠোরভাবে পরিপালন এবং ইউক্রেনের বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো সুরক্ষারও আহ্বান জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments