স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৩ ডিসেম্বর মঙ্গলবার পবিত্র জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৪ ডিসেম্বর বুধবার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা করা হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার।
সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন,ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি, ১৭ অগ্রহায়ন ১৪৩১ বঙ্গাব্দ, ২ ডিসেম্বর ২০২৪ খ্রি. সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায়, আগামীকাল ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ ডিসেম্বর ২০২৪ খ্রি. মঙ্গলবার পবিত্র জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রি. বুধবার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ওয়াকফ প্রশাসক (অতিরিক্ত সচিব) মোঃ ফখরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আঃ রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মোঃ রুহূল আমিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের সানী খতিব হাফেজ মাওলানা মুফতী আফফান মুহাম্মাদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর কর্মকাণ্ড, আঞ্চলিক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীবাসীর জন্য রাতে মেট্রোরেল ব্যবহারের সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাতের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীস ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মির্জা ফখরুলের হাতে থাকা স্থান ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা ...
সব মন্তব্য
No Comments