স্টাফ রিপোটার: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে পর্যটন সহায়ক শক্তির ভূমিকা পালন করবে।
আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে "ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত "বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার-২০২৩" এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, পর্যটনের কার্যকর উন্নয়ন দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৪ সালে উন্নয়নশীল বাংলাদেশ, ২০৪১ সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ এবং ২০৭৫ সালে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পর্যটনের যথাযথ গুরুত্ব অনুধাবন করে অগ্রাধিকারের ভিত্তিতে এই শিল্পের প্রসারে কাজ করছে। পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য পর্যটন মহা-পরিকল্পনা প্রণয়ন হচ্ছে। এর ফলে পর্যটনের পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত হবে।
মাহবুব আলী বলেন, ট্যুর অপারেটররা পর্যটন শিল্পে অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অংশ। তাদের মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকেরা তাদের ভ্রমণের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেন। "বাংলাদেশ ট্রাভেল এবং ট্যুরিজম ফেয়ার" এর মতো মেলার আয়োজন আমাদের দেশের চমৎকার পর্যটন আকর্ষণগুলোকে ইতিবাচক ভাবে চিত্রায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্যটন স্পটগুলো একই জায়গায় দেশি-বিদেশী পর্যটকদের কাছে তুলে ধরার সুযোগ মিলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বানিটেজ সালাস, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আলী কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ জাবের প্রমুখ।
উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই পর্যটন মেলা আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
সব মন্তব্য
No Comments