ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতরে অবস্থিত সিনেমা হলগুলোও কার্যত বন্ধ হয়ে যাচ্ছে, যা আসন্ন ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর ব্যবসা এবং সামগ্রিক চলচ্চিত্র শিল্পের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
রোববার (৫ এপ্রিল) চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, প্রদর্শক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। তারা বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদ্যোগকে তারা সম্মান জানালেও সিনেমা হলকে সাধারণ দোকানের সঙ্গে এক কাতারে বিবেচনা করা যৌক্তিক নয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ঈদকে কেন্দ্র করে সারা বছর ধরে নির্মিত বড় বাজেটের চলচ্চিত্রগুলো মুক্তির অপেক্ষায় থাকে। এই সময়টিই প্রেক্ষাগৃহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম। কিন্তু সন্ধ্যার পর মার্কেট বন্ধ থাকলে দর্শক উপস্থিতি কমে যাবে এবং প্রেক্ষাগৃহগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা আরও বলেন, অনেক আধুনিক সিনেমা হল শপিং মলের ভেতরে অবস্থিত হওয়ায় মার্কেট বন্ধের সঙ্গে সঙ্গেই সেগুলোর কার্যক্রমও বন্ধ হয়ে যাচ্ছে। এতে শুধু হল মালিকরাই নয়, সংশ্লিষ্ট কর্মচারী ও পুরো সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হবে।
তাদের প্রস্তাব, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে হলেও সিনেমা হল চালু রাখার সুযোগ দেওয়া উচিত। প্রয়োজনে আলাদা নির্দেশনার মাধ্যমে সিনেমা হলগুলোকে মার্কেটের সাধারণ দোকান থেকে পৃথকভাবে পরিচালনার অনুমতি দেওয়ার আহ্বান জানান তারা।
চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টরা আশা করছেন, সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে একটি বাস্তবসম্মত সমাধান দেবে, যাতে একদিকে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়, অন্যদিকে দেশের চলচ্চিত্র শিল্পও টিকে থাকতে পারে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের অলিগলি, রেলস্টেশন, বাসস্ট্যান্ড কিংবা শ্মশানঘাট—মানুষের ভিড় যেখানে, সেখানেই খালি পায়ে ঘুরে বেড়ানো এক নারীর মুখ বহুদিন ধরেই পরিচিত। জীর্ণ শাড়ি গায়ে, আপনমনে কখনো লো ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই সপ্তাহের বর্ণিল আয়োজন শেষে শনিবার রাতে পালে দে ফেস্টিভ্যালে জমকালো পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এবারের আসরে বড় চমক দেখাল নেপাল। প্রথমবারের মতো কোন ...
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
সব মন্তব্য
No Comments