ডেস্ক রিপোর্ট: সীতাকুন্ডে সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৬ নিহত ও ২৫ জন আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, অবহেলায় দায়িদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চশাস্তি এবং নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপুরন ও আহতদের পূর্ণবাসন করার দাবি জানিয়েছেন। একই সাথে প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন ও সেইফটি কমিটি গঠনের দাবি জানিয়ে সমাজতন্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারন সম্পাদক আহসান হাবিব বুলবুল আজ এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সীতাকুন্ড-বারবকুন্ড ভারি শিল্প এলাকায় একের পর এক দুর্ঘটনা গভীর উদ্বেগের পরিস্থিতি সৃষ্টি করেছে। সীমা অক্সিজেন কারখানার পাশে গত বছর বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ জন নিহতের ক্ষত শুকাতে না শুকাতেই আবার ৬ জন নিহত ও ২৫ জন আহত। সীমা গ্রæপের মত বড় প্রতিষ্ঠান যেখানে অক্সিজেন তৈরি হত সেখানে এ ধরনের বিস্ফোরণ কারখানার নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। দেশের শিল্প প্রতিষ্ঠান মালিকের মুনাফার দিকে যত নজর দিয়েছে নিরাপদ কর্মপরিবেশ দিকে তত নজর দেয়নি। এখানে একই সাথে একটি কারখানার নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ যাদের তদারকি করার কথা সেই সব সরকারি প্রতিষ্ঠান কলকারখানা পরিদর্শন, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা ও সীমাহীন অবহেলাও গভীর উদ্বেগের। শিল্প মালিক ও সরাকারি নজরদারি প্রতিষ্ঠানের সীমাহীন অবহেলা ও দায়িত্বহীনতার ফলে দেশের বিভিন্ন শিল্প এলাকায় অসংখ্য শ্রমিক কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, আহত ও
পংগুত্ব বরণ করছেন।
বিবৃতিতে নেতৃবন্দ অবিলম্বে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে অবহেলায় দায়িদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি এবং নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহতদের পূর্ণবাসন করার দাবি জানিয়েছেন এবং প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন ও সেইফটি কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন এবং সাধারণ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ছবি কেবল আলো-ছায়ার খেলা নয়, এটি একটি সময়ের দলিল, যা ইতিহাসকে অমর করে রাখে। একটি সংবাদের গ্রহণযোগ্যতা নির্ভর করে সেই ঘটনার ন ...
ডেস্ক রিপোর্ট: দেশের উপর বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আজ (৩০ এপ্রিল ২০২৬) সারাদেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অন ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে বিরাজমান লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমাঞ্চল থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ...
সব মন্তব্য
No Comments