উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীসহ ৪ জনকে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা ও আহত সুত্রে জানা যায় উপজেলার সাতলা গ্রামের মাইনুল ইসলাম মোল্লা গংদের সাথে একই গ্রামের আহসান মোল্লা গংদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে এবং মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার বিকেল ৪টায় প্রভাবশালী আহসান মোল্লা, সেকান্দার মোল্লা, বারেক মোল্লা, আদু মোল্লা, শাহাদাত মোল্লা, জসিম মোল্লা, জব্বার মোল্লা, রাজ্জাক মোল্লা,সাবানা বেগম, সুফিয়া বেগমসহ ভারাটিয়া সন্ত্রাসীরা বসতবাড়ির সামনে মাইনুল ইসলাম মোল্লাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এর প্রতিবাদ করায় রিনা বেগম, ফাতেমা বেগম ও নজরুল ইসলাম মোল্লাকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে প্রাণে মেরে ফেলাসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে সটকে পড়ে। এমনকি আহত দুই নারীর শ্লীলতাহানি করেছে ওই সন্ত্রাসিরা বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে এ ব্যাপারে নজরুল ইসলাম মোল্লা ঘটনার দিন উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আহত রীনা বেগম জানান আমাদের ভোগদখলীয় জমি থেকে উৎখাত করার জন্য ওই ভূমিদস্যু সন্ত্রাসিরা মামলা চলমান থাকার পরেও আমাদের উপর একের পর এক হামলা চালিয়ে আসছে। এমনকি আমাদের টানা হেচড়া করে শ্লীলতাহানি করেছে। তাদের ভয়ে আমাদের পরিবারের সকল সদস্যকে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে। অভিযুক্তদের পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই হামলাকারী, ভূমিদস্যু সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহত'র পরিবার।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
সব মন্তব্য
No Comments