ডেস্ক রিপোর্ট: ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৪ টি বাস, ১০ টি ট্রাক, ৫৩ টি কাভার্ডভ্যান, ১১৪ টি সিএনজি ও ১২৩ টি মোটরসাইকেলসহ সহ মোট ৪৪১ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৬ টি বাস, ৪০ টি ট্রাক, ৩৫ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১১৫ টি মোটরসাইকেলসহ মোট ৩২২ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮ টি বাস, ১ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ৫৩ টি সিএনজি ও ১৮৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৭৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৭ টি বাস, ১৪ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৪১ টি সিএনজি ও ২৪৫ টি মোটরসাইকেলসহ মোট ৪১৮ টি মামলা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৩১ টি বাস, ২ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৫৪ টি সিএনজি ও ২৭৪ টি মোটরসাইকেলসহ মোট ৫০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৭৪ টি বাস, ১২ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৭৮ টি সিএনজি ও ১৮৮ টি মোটরসাইকেলসহ মোট ৪৯১ টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ১৪ টি বাস, ১২ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৯৯ টি মোটরসাইকেলসহ মোট ২২৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯ টি বাস, ১২ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি ও ২৫১ টি মোটরসাইকেলসহ মোট ৩৯৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৭৩০ টি গাড়ি ডাম্পিং ও ৩৮৬ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ১ হাজার ৩৫ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ জনকে ধর্ষণের পর হত্যা এবং ৫৩ জন ধর্ষণচেষ্টার শিক ...
স্টাফ রিপোর্টার: নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবার ...
সিলেট অফিস: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ ...
স্টাফ রিপোর্টার: চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নেওয়া বাংলাদেশের ডেপুটি স্পীকারের নেতৃত্বাধীন সংসদীয় দল আজ ...
সব মন্তব্য
No Comments