ডেস্ক রিপোর্ট: সম্প্রর্ত এসটি এস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) ক্যাম্পাস পরিদর্শন করেছেন মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ও নির্বাহী পরিচালক জোমিথেন। উল্লেখ্য, বাংলাদেশে বিশ্বমানের শিক্ষা প্রদানে কার্যক্রম পরিচালনা করছে এসটি এস গ্রুপ। জোমিথেনের পরিদর্শনকালে শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞগণ তার সাথে দেখা করার এবং ‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার সুযোগ’ -এ বিষয়ে আলোচনার সুযোগ লাভ করেন। জোমিথেন ছাড়াও ইউসিবি ক্যাম্পাস পরিদর্শন করেন ইন্টেরিম প্রোভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট, মোনাশ ইউনিভার্সিটি, ম্যাথিউনিকোলসন।
শিক্ষারমান, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, চমৎকার পরিবেশ ও কাজের সুযোগের কারণে সাম্প্রতিক সময়ে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের পছন্দের দেশ হিসেবে প্রথম দিকে রয়েছে অস্ট্রেলিয়া। মোনাশ কলেজ, অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ও নির্বাহী পরিচালক জোমিথেনের ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের ক্যাম্পাস পরিদর্শনকালে শিক্ষার্থীরা তার কাছ থেকে অস্ট্রেলিয়ার উচ্চ শিক্ষা গ্রহণ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ লাভ করেন।
জোমিথেনের ইউসিবি ক্যাম্পাস পরিদর্শন উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়; যেখানে উপস্থিত ছিলেন মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ও নির্বাহী পরিচালক জোমিথেন এবং ইন্টেরিম প্রোভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট, মোনাশ ইউনিভার্সিটি ম্যাথিউনিকোলসন। এছাড়াও, সেমিনারে উপস্থিত ছিলেন ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক হিউগিল, এসটি এস গ্রুপের চেয়ারম্যান ববকুন্দান মাল, এসটি এস গ্রুপের প্রধান নির্বাহী মানসসিং, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের পরিচালক জারিফ মুনির, মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, এসটিএস গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্কুল প্রিন্সিপাল, স্টুডেন্ট রিক্রুটমেন্ট এজেন্সির প্রধানগণ, এবং ‘ও’ এবং ‘এ’ লেভেলের স্বনামধন্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। এছাড়াও, সেমিনারে মোনাশ কলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর বিজনেস ডিরেক্টর হামেদ মোরাদি, ইংলিশ অ্যান্ড ইন্টারন্যাশনাল পার্টনারশিপস ডিরেক্টর জেনিফার কোস্টার এবং পার্টনার শিপস অ্যান্ড ডেভেলপমেন্টের ম্যানেজার সুইশিয়ে।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন মানসসিং। এর পরবিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইন্টেরিম প্রোভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট, মোনাশ ইউনিভার্সিটি, ম্যাথিউ নিকোলসন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোমিথেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানে সুযোগ, বিশ্ববিদ্যালয় র্যাংকিং এবং মোনাশে ভর্তির ক্ষেত্রে যোগ্যতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং এসব বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোনাশ কলেজ, অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ও নির্বাহী পরিচালক জোমিথেন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় বিভিন্ন সুযোগের উপরে গুরুত্ব আরোপ করেন। অস্ট্রেলিয়া শিক্ষার্থীরা শুধুমাত্র উচ্চশিক্ষা গ্রহণের অনন্য অভিজ্ঞতাই লাভ করবেনা; পাশাপাশি, এক বৈশ্বিক পরিবারের অংশ হওয়ারও সুযোগ করে দিবে, যারামান সম্পন্ন শিক্ষা এবং নতুন প্রজন্মের বিশেষজ্ঞ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
সব মন্তব্য
No Comments