সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ১৫২টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১ লাখ ৯ হাজার ৪১২ জন শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় কিছুটা কমেছে। ২০২৩ সালে এ বোর্ডে শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১ লাখ ৯ হাজার ৫৩২ জন। পরীক্ষার্থীদের মধ্যে ৫৩২ জন ছেলে ও ৪৫৮ জন মেয়ে।
এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে মোট ২৪ হাজার ২১১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৫১১ জন ও ছাত্রী ১৩ হাজার ৭০০ জন। মানবিক বিভাগের ৭৭ হাজার ৮১৩ জন এর মধ্যে ছাত্র ৩০ হাজার ৮৩৯ জন ও ছাত্রী ৪৬ হাজার ৯৭৪ জন। আর বাণিজ্য শাখার ৭ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৭১৬ জন ও ছাত্রী ৩ হাজার ৬৭২।
এবারের শিক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮৮ হাজার ২১৫ জন, অনিয়মিত ২১ হাজার ১৬০ ও মানোন্নয়ন ৩৭ জন রয়েছে। নিয়মিতদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৭৩ জন ও ছাত্রী ৫২ হাজার ৬৪২ জন। অনিয়মিতদের মধ্যে ছাত্র ৯ হাজার ৪৬৬ জন ও ছাত্রী ১১ হাজার ৬৯৪। মানোন্নয়ন ৩৭ জনের মধ্যে ২৭ জন ছাত্র ও ১০ জন ছাত্রী।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবছর কেন্দ্র সংখ্যা বেড়েছে তিনটি। গতবার সিলেট শিক্ষা বোর্ডের ১৪৯টি কেন্দ্র থাকলেও এবার কেন্দ্রের সংখ্যা ১৫২টি। এবার ৯৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ইতিমধ্যে পরীক্ষার সরঞ্জামাদি কেন্দ্র সমূহে পাঠানো হয়েছে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার আধা ঘণ্টা আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে হবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments