বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মেডিকেল কলেজ শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।
রোববার (২১ নভেম্বর) রাত ৯টা থেকে থেমে থেমে চলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। রাত পৌনে ১২টায় পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়ন এবং আনসার ভিডিপি মোতায়ন এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষের ঘটনায় ইটের আঘাতে সদর থানার ওসি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সংবাদকর্মীসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়নি বলে গুরুতর আহত পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অজয় এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়েমকে খুলনা পাঠানো হয়।
সংঘর্ষের প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী বলেন, "বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেডিকেল প্রাঙ্গণে ক্রিকেট খেলেছিলেন, ইতোমধ্যে মেডিকেলের কিছু শিক্ষার্থী তাদের বাধা প্রদান করলে তারা চলে যেতে উদ্যত হয়। এমন অবস্থায় মেডিকেল ছাত্র হলের প্রভোস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার প্রতিবাদ জানায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারতে উদ্যত হয়। উক্ত ঘটনায় মেডিকেল কলেজ হল প্রভোস্টের স্পষ্ট ইন্ধন ছিল।"
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রতি ইভটিজিং এর অযৌক্তিক অভিযোগ করলেও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মেডিকেল ছাত্রীদেরকে ইভটিজিংয়ের ঘটনা অস্বীকার করে বলেন, "আমাদের মেডিকেল মাঠে খেলতে দেবে না বলে এ ঘটনা পুরোপুরি মনগড়া সাজানো হয়েছে, ইভটিজিং তো দূরের কথা ঘটনাস্থলে কোন মেয়ের উপস্থিতি ছিল না।"
উক্ত ঘটনায় গোপালগঞ্জ ২৫০ শয্যা মেডিকেল থেকে চিকিৎসা প্রদান না করার স্বপক্ষে আহত চিকিৎাধীন শিক্ষার্থীদের হাতে ৪০০০ টাকা প্রাথমিক চিকিৎসার জন্য প্রদান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আচরণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেছেন এই ঘটনার যথাযথ বিচার হবে এবং দোষীরা অবশ্যই শাস্তি পাবে। সকল শিক্ষার্থীদের নিশ্চিন্তে মেসে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments