স্টাফ রিপোটার: সংঘাত ও সহিংস রাজনীতির বিরুদ্ধে, সম্প্রীতির পক্ষে জাতীয় ঐক্যমত গড়ে তোলার আহবান জানিয়ে সমাবেশ ও গণমিছিল করেছে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা - ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
মঙ্গলবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুরের দোলাইরপাড় থেকে শুরু হয়ে জুরাইন-পোস্তগোলা মোড় ঘুরে খন্দকার রোডের মাথায় এসে মিছিলটি শেষ হয়। মিছিলে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে জুরাইন আমির টাওয়ারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, রাজনীতি হচ্ছে দেশ ও দেশের মানুষের উন্নয়ন ও মঙ্গলের জন্য। তাই জাতীয় পার্টি সবসময় সহিংস রাজনীতির বিরুদ্ধে ও সম্প্রীতির পক্ষে। আমাদের পার্টি 'র প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সবসময় গনতন্ত্র , উন্নয়ন , প্রগতি ও রাজনৈতিক সম্প্রীতির জন্য কাজ করে গেছেন। আমাদের বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও সবসময় রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপ ও সম্প্রীতি বজায় রাখার কথা বলে আসছেন।
বাবলা আরো বলেন, সম্প্রতি রাজনীতির নামে পুলিশ ও রাজনৈতিক কর্মী হত্যা, বিচারপতি বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ, পরিবহনে যে ধরনের অগ্নিসংযোগ ও ভাংচুর ঘটনা ঘটেছে তা কোন সভ্য মানুষ মেনে নিতে পারে না। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এ ধরনের ঘটনায় আমি লজ্জিত হয়েছি।
রাজনীতির নামে এ ধরনের অপরাজনৈতিক চর্চার বিরুদ্ধে আমাদেরকে গণজাগরণ গড়ে তুলতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি 'র কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে , কদমতলী থানার জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, ৫১নং ওয়ার্ড জাতীয় পার্টি 'র সভাপতি জাহিদ হোসেন, ,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, ৫২নং ওর্য়াড জাপার সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক বাবুল হোসেন মিন্টু , ৫৪নং ওর্য়াড জাপার সভাপতি জিন্নাত হোসেন, সাধারণ সম্পাদক আসাদ মিয়া, ৫৩ নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক শাহ আলম, ৫৮নং ওর্য়াডের সাধারণ সম্পাদক মো. স্বাধীন, ৫৯নং ওর্য়াডের ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
ডেস্ক রিপোর্ট: জাসদের (ইনু) কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রতিনিধি সভা চলাকালে পুলিশি অভিযান ও রাজনৈতিক কর্মীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ।রবিবার এক বিবৃতিতে দলের সভাপতি ...
সব মন্তব্য
No Comments