ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদ্মা সেতুর দুই পারে দুটি থানা- পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ থানার উদ্বোধন করেছেন। তিনি তাঁর সরকারী গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগদান করে নবনির্মিত ১২টি জেলা পুলিশ হাসপাতাল, ছয়টি মহিলা ব্যারাক এবং অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি ভূমিহীন ও গৃহহীনদের কাছে পুলিশের দ্বারা নির্মিত আরও ১২০টি বাড়ি হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর এবং শরিয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু দক্ষিণ নামে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন দুটি থানার উদ্বোধন করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে গৃহহীন মানুষের জন্য নিজস্ব অর্থে মোট ৫২০টি বাড়ি নির্মাণ করেছে। এর আগে প্রধানমন্ত্রী চলতি বছরের ১০ এপ্রিল গৃহহীনদের হাতে বাংলাদেশ পুলিশ নির্মিত ৪শ’টি বাড়ি হস্তান্তর করেন। আজ দ্বিতীয় পর্যায়ে গৃহহীনদের জন্য নির্মিত আরো ১২০টি বাড়ি হস্তান্তর করা হয়। বাংলাদেশ পুলিশের এই অনুষ্ঠানে গণভবনের সঙ্গে ভার্চুয়ালি রাজারবাগ পুলিশ লাইন, পদ্মা সেতু উত্তর থানা, মুন্সীগঞ্জ, মহিলা পুলিশ বরাক প্রান্ত খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), খুলনা, ময়মনসিংহ পুলিশ হাসপাতাল এবং পিরোজপুর জেলার পুলিশ লাইন প্রান্ত যুক্ত ছিল।
অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট একটি ভিডিও চিত্রও প্রদর্শিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments