মো. এমরান আলী রানা, সিংড়া: আগামী বুধবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। দিনটি স্মরণীয় করে রাখতে নানা প্রস্তুতি নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। সঁন্ধ্যায় আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। উপজেলা কোর্ট মাঠ চত্বরে সাজানো হচ্ছে বিশাল আকৃতির নৌকা সাদৃশ্য মঞ্চ। নৌকা মঞ্চটি নির্মাণ করছেন শাহিন ডেকোরেটর। লাল, সবুজ রং দিয়ে নৌকা মঞ্চটির পূর্ণাঙ্গ রুপ দেয়া হবে বলে জানান শাহিন ডেকোরেটরের স্বত্বাধিকারী মোঃ আব্দুস সালাম।
আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মঞ্চ থেকেই পুরো অনুষ্ঠান পরিচালনা করা হবে। আয়োজকরা বলছেন এবারের সম্মেলন উৎসবমুখর ও জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন করা হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে উপজেলা ব্যাপী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতা-কর্মীদের ব্যানার ফেস্টুন দিযে প্রচারণা শুরু হয়েছে। ৮ বছর পর এ সম্মেলন হতে যাচ্ছে। এর আগে ২০১৩ সালে এড. শেখ ওহিদুর রহমানকে সভাপতি ও আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপিকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল।
এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটি ঠিক রেখে অন্যান্য পদে কিছুটা রদবদল হতে পারে এমনটাই মনে করছেন অনেকে।
সম্মেলনকে সফল করতে গত ৮ নভেম্বর সিংড়ায় বর্ধিত সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে আমরা আগামী ১৭ নভেম্বর আওয়ামী লীগের কাউন্সিল করতে চাই। এসময় স্বচ্ছ ও গণতন্ত্র প্রক্রিয়ায় কাউন্সিল করার ঘোষণা দেন প্রতিমন্ত্রী পলক।
সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ জান্নাতুল ফেরদৌস বলেন, ৮ বছর পরে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নেতৃত্বে ও নির্দেশে সম্মেলন সফল করতে আমরা কাজ করে যাচ্ছি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শেখ ওহিদুর রহমান বলেন, সিংড়ার ইতিহাসে স্বরণকালের সেরা সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন সুষ্ঠু ও সুন্দর করতে আমাদের প্রস্তুতি সম্পন্ন।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments