ফরিদপুর অফিস: পানিসম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জাদুকর। তার জাদুর পরশে সবকিছু পাল্টে যাচ্ছে। তিনি যেখানেই হাত দেন, সেখানেই সোনা ফলে। প্রধানমন্ত্রী তার অসাধারণ নেতৃত্বে উন্নয়ন ও অর্জনের মাধ্যমে বিশ্বে বাঙালির পরিচয় বদলে দিয়েছেন। একসময় বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশ্ব গণমাধ্যমে স্থান পেত। সে সময় বাংলাদেশকে বিশ্বে অন্যতম দরিদ্র দেশ বলেও উল্লেখ করা হতো। এখন বাংলাদেশকে বলা হয় সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে চলা সম্ভাবনাময় বাংলাদেশ। এটা শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই সম্ভব হয়েছে।
আজ(শনিবার,১৫ অক্টোবর) দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপ-মন্ত্রী শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ নদী ভাঙন রোধ হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মিত হচ্ছে। নতুন নতুন রাস্তা, ব্রিজ কালভার্ট নির্মিত হচ্ছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের এত উন্নয়ন হচ্ছে, পদ্মাসেতু হচ্ছে। তার নেতৃত্বে আমরা সমুদ্র বিজয়, মহাকাশেও বিজয় হয়েছি। বঙ্গবন্ধু হত্যা মামলা ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি নির্বাচন ও রাজপথ এবং আন্দোলন এই তিন জায়গায়ই ব্যর্থ। তারা এখন
দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতায় রাজনীতিতে ব্যস্ত। তারা গণধিকৃত দলে পরিণত হয়েছে। এদেশের জনগণ কোনদিনই আর বিএনপিকে ক্ষমতায় আনবে না। এদেশের মানুষ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। একারণে আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন। দীর্ঘদিন ক্ষমতার স্বাদ না পেয়ে বিএনপি নেতারা প্রলাপ বকছে।
এসময় তাঁর সঙ্গে ছিলেন, এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী রফিকুল হাসান, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজী, পাউবো শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, ইউএনও আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, এসিল্যান্ড মো. পারভেজ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী প্রমূখ।
বিকালে উপমন্ত্রী এনামুল হক শামীম নড়িয়া উপজেলার চামটার শহীদ স্মৃতি স্কুল মাঠে সমবায় অধিদপ্তর ঢাকার ডেপুটি রেজিস্ট্রার মো. আবুল খায়ের হিরোর পৃষ্ঠপোষকতায় আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মাতাব্বর গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের গ্রান্ড ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার নাম এবং ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। পূর্বের নাম পরিবর্তন করে জাহাজগুলোর জন্য নতুন নাম অনুমোদন দিয়ে কোস্টগার্ডে ...
স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। প্রথমবারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর প্রচলিত রুট ব্যবহার ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে প ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা-ঢাকা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব ৪ নভেম্বর অনুমোদন করেছে।অনুমোদিত প্রস্তাবনা ...
সব মন্তব্য
No Comments