২৩ নভেম্বর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে

প্রকাশ : 21 Nov 2024
২৩ নভেম্বর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট:  মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ২৩ নভেম্বর দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলেন,  অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে । শেষ রাত থেকে ভোর পর্যন্তসারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ।

ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৫৮%

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ১৮ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ১১ মিনিট।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার এ সময়ের প্রথমার্ধে দক্ষিণপূর্ববঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সম্পর্কিত খবর

;