ডেস্ক রিপোের্ট: গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা মূল্যবৃদ্ধির সুপারিশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। বিতরণ সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতি ইউনিট (কিলোওয়াট) বিদ্যুতের গড় মূল্য ৭ টাকা ১৩ পয়সা থেকে বৃদ্ধি করে ৮ টাকা ২৩ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অর্থাৎ এ সুপারিশ বাস্তবায়িত হলে ১৫ দশমিক ৪৩ শতাংশ বেশি দামে বিদ্যুৎ কিনতে হবে গ্রাহকদের। প্রতি কিলোওয়াটে ১ টাকা ১০ পয়সা বেশি খরচ হবে।
গতকাল রবিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবগুলোর বিষয়ে আয়োজিত শুনানিতে এ বিইআরসির কমিটি এ সুপারিশ তুলে ধরে। শুনানিতে সঞ্চালন কোম্পানি পিজিসিবি এবং বিতরণ সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রস্তাব-দাবি তুলে ধরার পর বিইআরসির কারিগরি কমিটির মূল্যায়ন ও সুপারিশ তুলে ধরা হয়। এরপর ভোক্তা প্রতিনিধিরা বক্তব্য রাখেন। শুনানিতে অংশ নিয়ে পাইকারি দামে বিদ্যুৎ কিনতে চায় মেট্রোরেল কর্তৃপক্ষ এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষ। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বিদ্যুৎ খাতে নানা অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরেন এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করার দাবি জানান।
শুনানি গ্রহণ করেন বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল, সদস্য মোহাম্মদ আবু ফারুক, মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান ও মো. কামরুজ্জামান। শুনানিতে বিদ্যুতের দাম বাড়ানোর কথা বললেও মানসম্মত এবং নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেনি বিতরণ কোম্পানিগুলো। শুনানি শেষে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে দাম নির্ধারণের বিষয়ে ঘোষণা দেবে বিইআরসি। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় চাইলে সরাসরি দাম নির্ধারণ করতে পারে।
বিদ্যুৎ খাতে ভর্তুকি দূর বা কমাতে গত ২১ নভেম্বর পাইকারি বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দেয় বিইআরসি। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলোর একক ক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ইউনিট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর কাছে ৬ টাকা ২০ পয়সায় বিক্রি করছে। আগে এটি ছিল ৫ টাকা ১৭ পয়সা। ঐ ঘোষণার পর ছয়টি বিতরণ সংস্থা পিডিবি, বিআরইবি, ডেসকো, ডিপিডিসি, নেসকো, ওজোপাডিকো খুচরা বিদ্যুতের মূল্য এবং পিজিসিবি সঞ্চালন মূল্যহার সমন্বয় করতে আবেদন করে।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে বিরাজমান লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমাঞ্চল থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (৩০ এ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধন নিয়ে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। বিশেষ কমিটি গঠন সংক্রান্ত আলোচনায় উভয় পক্ষ নিজেদের অবস্ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-এর ২০২১ সালের হিসাব অনুযায়ী, প্রতিবছর বাংলাদেশে রোডক্র্যাশে ৩১ হাজার ৫৭৮ জন নিহত হয়। এশিয়ান ট্রান্সপোর্ট অবজারভেটরির ২০২৫ সালের রোড সেফটি প্রোফ ...
সব মন্তব্য
No Comments