স্টাফ রিপোর্টার: পবিত্র হজকে সামনে রেখে দেশের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তিনি হজ ক্যাম্প পরিদর্শন ও প্রথম হজ ফ্লাইটে যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী প্রথমে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে যান। সেখানে উপস্থিত হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে শুভকামনা জানান।
ক্যাম্প পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী হাজীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন এবং প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি হজযাত্রীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে একটি মেডিকেল ক্যাম্পেরও উদ্বোধন করেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রথম হজ ফ্লাইটে ওঠেন। সেখানে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা শুভ ও নিরাপদ হওয়ার কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জ্বল হোসেন কায়কোবাদ, বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বেসামরিক বিমান চলাচল সচিব ফাহমিদা আখতার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এ বছরের হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। হজযাত্রীদের সেবা, পরিবহন ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন, যার অংশ হিসেবে এই উদ্বোধনী কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments