কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. আনোয়ারুল হক কামাল যোগদান করেছেন। ২০০১ সালে তিনি সর্বপ্রথম এসআই পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
মো. আনোয়ারুল হক কামাল সাবেক ওসি মোরাদ হোসেনের স্থলাভিষিক্ত হয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে দুলারহাট থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি চাদঁপুর মতলব উত্তর থানা, কুমিল্লা বুড়িচং থানা ও কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি হিসেবে এবং ভোলা জেলা ইন্সপেক্টর (ক্রাইম এন্ড অপস) হিসাবে কর্মরত ছিলেন।
নতুন ওসি মো. আনোয়ারুল হক কামাল দুলারহাট থানার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
দুলারহাট থানা সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল হক কামাল বরগুনা জেলার বামনা উপজেলার দক্ষিণ কাকচীড়া গ্রামের বীরমুক্তি যোদ্ধা প্রফেসার আব্দুল হাকিমের ছেলে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments