ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাট্যসংগঠন ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার’- এর ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসির ১১৬ নং কক্ষে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন থিয়েটারকর্মীরা।
থিয়েটারের সভাপতি অনি আতিকুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুন্সী মর্তুজা আলী, সহকারী জজ (সুপারিশ প্রাপ্ত) মেহেদী হাসান, তরুন লেখক ও সংগঠক জি.কে সাদিক। থিয়েটারের সদস্য ফাহিম ফয়সাল ও ফারহা শারমিন বিন্দুর সঞ্চালনায় এসময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাবের সভাপতি আখতার হোসেন আজাদ, আবৃত্তি আবৃত্তির সাবেক সভাপতি আলমগীর অভ্র কানন, ইবি ফটোগ্রাফি এসোসিয়েশনের সভাপতি সোহানুর রহমান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং বুননের সাধারণ সম্পাদক সাগর আলী প্রমুখ।
করোনাকালে আয়োজিত একক অভিনয় প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। একক অভিনয়ে বিজয়ীরা হলেন আকিল আখতাব রেজোয়ান, জিহাদুল করিম, মাহমুদুজ্জামান নিশান। অনুষ্ঠান শেষে থিয়েটার কর্মীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
থিয়েটারের সভাপতি অনি আতিকুর রহমান বলেন, আমরা মুলত মঞ্চের মানুষ। লকডাউনে তাই আমাদের অনেকটা অলস সময় পার করতে হয়েছে। সেইসময়ই অনলাইলে একক অভিনয় প্রতিযোগিতার আয়োজন করি। নবীনবরণের সাথে সাথে তারও পুরস্কার বিতরণ হলো আজ। সম্প্রতি আমরা পূর্ণোদ্দমে শুরু করেছি থিয়েটারের কার্যক্রম।
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments