সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালকের বিরুদ্ধে এতিমখানার জন্য বরাদ্দ করা অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
২৯ ডিসেম্বর (বুধবার) এ অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-সহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদার, ও কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলামের সমন্বয়ে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট টিম।
জানা গেছে, দুদক টিম অভিযোগকারীকে নিয়ে জেলা সমাজসেবা অফিস পরিদর্শন করে। সংশ্লিষ্ট বরাদ্দপত্র, চেক, রেজিস্ট্রার এবং নথিপত্র পরীক্ষা করে দুদক টিম। নথিপত্র অনুযায়ী তারা জানতে পারে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এতিমখানার অর্থ ছাড় করে চেক ইস্যুর মাধ্যমে এতিমখানা কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে।
এ বিষয়ে অভিযান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
সব মন্তব্য
No Comments