স্টাফ রিপোটার: সরকারের পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ পরিবেশ দূষণের দায়ে ঢাকায় ১০ টি যানবাহনকে ২২ হাজার টাকা এবং ৬ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকা এর উদ্যোগে ঢাকা মহানগরের বসিলা, উত্তরা, হাজারীবাগ ও বাসাবো এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে উত্তরা এলাকায় ৩ টি প্রতিষ্ঠান হতে ২৫ হাজার টাকা, বাসাবো এলাকায় ২টি প্রতিষ্ঠান হতে মোট ১৫ হাজার টাকা, হাজারীবাগ এলাকায় ১টি প্রতিষ্ঠান হতে ১০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
বসিলা এলাকায় ১০টি যানবাহন হতে ২২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশপাশে বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
সব মন্তব্য
No Comments