ডেস্ক রিপাের্ট: গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও দুই জন মারা গেছেন। এ পর্যন্ত ২৯ হাজার ৫০২ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ সময় ১৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন।
অপরদিকে গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ দুই জন ও নারী তিন জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১৫ জন ও নারী ১৩ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৮৮ জন ও নারী ৭১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৫ হাজার ৫৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৩ হাজার ৩১১ জন ও নারী ২ হাজার ২৫৮ জন।
স্টাফ রিপোর্টাট: দ্রুত বাড়ছে দীর্ঘস্থায়ী লিভার রোগের অন্যতম প্রধান কারণ এমএএফএলডি, মানুষকে বাঁচাতে লক্ষ্যভিত্তিক চিকিৎসা ও জনসচেতনতায় গুরুত্বারোপ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)তে হেপ ...
স্টাফ রিপোর্টার: দেশে জলাতঙ্কের (অ্যান্টি-র্যাবিস) ভ্যাকসিনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আরো জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায় ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুন সকাল ৮টা থেকে ১০ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৮ জনের মৃত্যু হয়েছে। ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের সবাই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এই সময়ে হামের কোনো নিশ্চিত রোগীর মৃত্যু হয়নি। সোমবার ৮ জুন সকাল ৮টা থেকে মঙ্গলবার ৯ জুন ...
সব মন্তব্য
No Comments