ডেস্ক রিপোর্ট: ভূমি মন্ত্রণালয় গত ৭ সেপ্টেম্বর এক পরিপত্রের মাধ্যমে ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি বাবদ মোট এক হাজার একশত টাকা জনস্বার্থে শুধু অনলাইনে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ভূমিসেবা প্রদানকারী অফিসসমূহকে আদেশ প্রদান করেছে।
পরিপত্রের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২২-এর পর প্রথম কর্মদিবস হিসেবে ২ অক্টোবর থেকে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংশ্লিষ্ট ভূমি অফিসসমূহে রেকর্ড সংশোধন এবং খতিয়ান সরবরাহ ফি আর নগদ অর্থে গ্রহণ না করার বিষয়টি কার্যকর করার মধ্য দিয়ে সরকারের প্রতিশ্রুত ক্যাশলেস ই-নামজারি বাস্তবায়িত হবে।
কোর্ট ফি ৫০ টাকা, নোটিশ জারি ফি ২০ টাকা, রেকর্ড সংশোধন ফি এক হাজার টাকা ও খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা- এই চার ধরনের ফি প্রদানে নামজারির জন্য মোট প্রকৃত খরচ এক হাজার একশত সত্তর টাকা। এসকল ফি এখন থেকে অনলাইনে মোবাইল ওয়ালেট কিংবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেই পরিশোধ করতে হবে; কোনোভাবেই ম্যানুয়ালি তথা নগদ অর্থে পরিশোধ করা যাবে না।
ডিসিআর ও খতিয়ানের কোনো ত্রুটি সংশোধনের জন্য কোনো ফি প্রযোজ্য হবে না। একইভাবে, ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তথ্য/চাহিত দলিলাদি না পাওয়ার জন্য না-মঞ্জুরকৃত কোনো নামজারি আবেদন পুনরায় চালু হলে উক্ত আবেদন মঞ্জুরের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি বাবদ মোট এক হাজার একশত টাকা প্রযোজ্য হবে। নামজারি চূড়ান্তভাবে মঞ্জুর হলে জটিলতা এড়াতে দ্রুত কিউআর কোডযুক্ত অনলাইন ডিসিআর সংগ্রহ করার বিষয়ে তাগিদ প্রদান করা হয়েছে।
অনলাইনে জাতীয় ভূমি তথ্য ও সেবা কাঠামোতে (www.land.gov.bd) ই-নামজারি আবেদন সংশ্লিষ্ট তথ্য জানা যাবে। এছাড়া, ভূমি বিষয়ক সকল তথ্য জানতে, ভূমিসেবা পেতে কিংবা অভিযোগ জানাতে ‘নাগরিক ভূমিসেবা ২৪/৭’-এর হেল্পলাইন ১৬১২২ (বিদেশ থেকে +৮৮০ ৯৬১২৩ ১৬১২২) নম্বরে কল করতে হবে কিংবা ভূমিসেবা সামাজিক যোগাযোগ মাধ্যমে(www.facebook.com/land.gov.bd)কমেন্ট কিংবা মেসেজ প্রেরণ করতে হবে।
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, “আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত ...
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অ ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গ ...
স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো আজ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিচারিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমে সারাদেশে ...
সব মন্তব্য
No Comments