ডেস্ক রিপোর্ট: ভূমি দস্যুদের হাত থেকে জানমাল রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ দাবি করেছে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শেখ মুজিব নগর খলিশাখালী ভূমিহীন আবাসন কেন্দ্রে আশ্রয় নেওয়া ভূমিহীন জনগণ। তারা বলেছেন, ভূমি দস্যুদের হামলা-মামলা ও হুমকিতে আমরা চরম আতংকের মধ্যে আছি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে দেন-দরবার করে কোন লাভ হয়নি। তাই অসহায় ভূমিহীনদের জানমাল রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরী হয়ে পড়েছে।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভ‚মিহীন নেতা সুনীল স্বর্ণকার। এ সময় শেখ মুজিব নগর খলিশাখালী ভূমিহীন আবাসন কেন্দ্রে আশ্রয় নেওয়া ভূমিহীন জনগণের পক্ষে উপস্থিত ছিলেন জরিনা বেগম, বিজয় স্বর্ণকার, জাহানারা আক্তার, মো. আবুল হোসেন, রফিকুল ইসলাম, গোলাপ ঢালী, শাহজাহান গাজী, সফুরা খাতুন, রবিউল ইসলাম প্রমূখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, খলিশাখালীর ৪৩৯ দশমিক ২০ একর (এক হাজার তিনশত বিঘা) খাস জমি বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রভাবশালীমহল অবৈধভাবে দখলে নিয়ে মাছ চাষ করে আসছিলো। ওই খাস জমি উদ্ধার করে রিসিভার নিয়োগের জন্য ২০১২ সালের ৯ জানুয়ারি সাতক্ষীরা জজ আদালতে আবেদন জানানো হয়। এরপর আদালতে দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে গত ৪ ফেব্রæয়ারী সুপ্রীম কোর্টের আপীল বিভাগ সাতক্ষীরা জেলা প্রশাসককে ওই জমি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আদেশ দেন। এরপর গত ১৩ এপ্রিল ওই এক হাজার ৩২০ বিঘা জমি ভূমিহীনদের নামে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য রবিউল ইসলাম, গোলাপ ঢালী ও হাবিবুল্লাহ বাহার সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন। বর্তমানে সহস্রাধিক ভূমিহীন পরিবার ওই জমি দখলে নিয়ে সেখানে বসবাস করছে।
আরো বলা হয়, খাস জমি মুক্তিযোদ্ধা ও ভূমিহীনদের মধ্যে অগ্রধিকার ভিত্তিতে বন্দোবস্ত দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভূমি দস্যুরা ওই জমি দখলে নিয়ে মাছ চাষ করতে চায়। এজন্য তারা ভূমিহীনদের উপর কয়েকদফা সশস্ত্র হামলা ও লুটপাট চালিয়েছে। ভূমিহীনদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে। হামলাকারীদের থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও রক্ষা পায়নি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পাশাপাশি ভ‚মিহীনরা মিছিল-সমাবেশ ও মানবন্ধন করেছে। কিন্তু লাভ হয়নি। বরং মিথ্যা মামলা দিয়ে ভূমিহীনদের হয়রানি করা হচ্ছে। মালিক দাবিদার ভূমিদস্যু আতিকুর ও আনারুল ভূমিহীনদের নামে গত ১২ সেপ্টেম্বর পৃথক দু’টি ষড়যন্ত্রমূলক মামলা করেছে। সরকারি জমি দখলবাজরা এখনো ভূমিহীনদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। ভূমিহীনদের উচ্ছেদ করে জমি দখলের জন্য অপপ্রচার চালানোর পাশাপাশি নানান ষড়যন্ত্র-চক্রান্ত করছে। অন্যদিকে ন্যায় বিচার বঞ্চিত ভূমিহীনরা মানবেতর জীবন-যাপন করছে। এই ষড়যন্ত্র-চক্রান্ত থেকে রক্ষা এবং জানমালের নিরাপত্তায় জরুরী ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments