স্টাফ রিপোটার : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক পদের তৃতীয় ও শেষ ধাপের নিয়োগ পরীক্ষা আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। বন্যার কারণে পিছিয়ে যাওয়া সিলেট জেলার পরীক্ষাও এই ধাপে নেওয়া হবে।
তৃতীয় ধাপে ৩২ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৮ জেলার সব ও ১৪ জেলার বাকি থাকা উপজেলাগুলোর পরীক্ষা নেওয়া হবে।
তৃতীয় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮। পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেওয়া হবে। তবে পরীক্ষা সংক্রান্ত আনুষঙ্গিক কাজের জন্য পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এর পর কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
শেষ ধাপে যেসব জেলার সব উপজেলার পরীক্ষা হবে সেগুলো হলো জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠি, সিলেট, ভোলা, বরগুনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়।
যেসব জেলার বাকি থাকা উপজেলাগুলোর পরীক্ষা নেওয়া হবে, সেগুলো হলো নওগাঁ (আত্রাই, বদলগাছী, ধামুইরহাট, মহাদেবপুর, মান্দা), নাটোর (নলডাঙ্গা, সদর, সিংড়া), কুষ্টিয়া (ভেড়ামারা, দৌলতপুর, কুমারখালী), ঝিনাইদহ (কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা), সাতক্ষীরা (আশাশুনি, শ্যামনগর, তালা), বাগেরহাট (সদর, চিতলমারী, ফকিরহাট, রামপাল), জামালপুর (বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ী), রাজবাড়ী (বালিয়াকান্দি, সদর), পিরোজপুর (ভান্ডারিয়া, ইন্দুরকানী, মঠবাড়িয়া), পটুয়াখালী (বাউফল, দশমিনা, গলাচিপা), সুনামগঞ্জ (ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, ধর্মপাশা), হবিগঞ্জ (আজমিরীগঞ্জ, বানিয়াচং, বাহুবল, চুনারুঘাট), কুড়িগ্রাম (ভুরুঙ্গামারী, চিলমারী, সদর, নাগেশ্বরী) ও গাইবান্ধা (সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী)।
সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা নেয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments