ডেস্ক রিপোর্ট: ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের ১৬তম আসর শুরু করবে বাংলাদেশ। এর আগে মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আজ এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে।খবর বাসস
এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। রাজনৈতিক কারনে পাকিস্তান সফরে রাজি নয় ভারত। এজন্য পাকিস্তানের প্রস্তাবিত ‘হাইব্রিড মডেলে’ যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান-শ্রীলংকা।
টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরমধ্যে পাকিস্তানের মাটিতে ৪টি ও শ্রীলংকার মাটিতে হবে ৯টি ম্যাচ। গ্রুপ পর্বে ৬টি ম্যাচের মধ্যে ৩টি ও সুপার ফোরের ১টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলংকার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে ফাইনাল।
গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সাথে আছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের শীর্ষ দু’টি দল ফাইনাল খেলবে।
আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ^কাপ। এজন্য বিশ^কাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। নেপাল ছাড়া ওয়ানডে বিশ^কাপে খেলবে টুর্নামেন্টের বাকী পাঁচটি দল।
এশিয়া কাপের সূচি :
গ্রুপ পর্ব :
৩০ আগস্ট : পাকিস্তান-নেপাল, মুলতান
৩১ আগস্ট : বাংলাদেশ-শ্রীলংকা, ক্যান্ডি
২ সেপ্টেম্বর : পাকিস্তান-ভারত, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর : ভারত-নেপাল, ক্যান্ডি
৫ সেপ্টেম্বর : আফগানিস্তান-শ্রীলংকা, লাহোর
সুপার ফোর :
৬ সেপ্টেম্বর : এ১-বি২, লাহোর
৯ সেপ্টেম্বর : বি১-বি২, কলম্বো
১০ সেপ্টেম্বর : এ১-এ২, কলম্বো
১২ সেপ্টেম্বর : এ২-বি১, কলম্বো
১৪ সেপ্টেম্বর : এ১-বি১, কলম্বো
১৫ সেপ্টেম্বর : এ২-বি২, কলম্বো
ফাইনাল :
১৭ সেপ্টেম্বর : ফাইনাল, কলম্বো
স্টাফ রিপোর্টার: ফুটবল উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত সারা বিশ্ব। এখন চলছে কাউন্টডাউন। আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ...
স্টাফ রিপোর্টার : দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে জয় পেয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে ...
স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘো ...
স্টাফ রিপোর্টার: ফুটবল উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত সারা বিশ্ব। আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ রাতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আসর—ফিফা ওয়া ...
সব মন্তব্য
No Comments