আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুর শহরের খোঅয়ারপাড় শাপলা চত্বর মোড়ে ১৪ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১টার দিকে যমুনা বাস সার্ভিস ঢাকা মেট্টো নং-ব-১৫-০৬১৪ বাসটি ব্যাটারী চালিত একটি অটো রিক্সাকে চাপা দিলে মো. মজনু মিয়া (৫৫) নামে অটো চালক নিহত হয়েছেন।
নিহত অটো চালক মো. মজনু মিয়া সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পশ্চিম কুমড়ী গ্রামের মৃত. আঃ আউয়ালের ছেলে। এঘটনায় আহত হয়েছেন অটো যাত্রী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাশবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী জবেদা বেগম (৫৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভার খোয়ারপাড় শাপলা চত্বর এলাকায় বুধবার সকালে অটো চালক মো. মজনু মিয়া তার অটোবাইকে যাত্রী নিয়ে গন্তব্যস্থলে যাওয়ার সময় সম্মুখ দিক থেকে আসা দ্রুতগামী বাসটি ওই অটোবাইকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই অটো চালক মো. মজনু মিয়া নিহত হন এবং সেই সাথে যাত্রী জবেদা বেগম আহত হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাইম, উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নিহত অটো চালক মো. মজনু মিয়ার লাশ উদ্ধার করে এবং আহত জবেদা বেগমকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনার পর ঘাতক বাসটির চালক পালিয়ে যায়।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টেকসই ও ন্যায়ভিত্তিক খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ এবং এ বিষয়ে জাতীয় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ কৃ ...
আনিছ আহমেদ (শেরপুর ) প্রতিনিধিঃ সবুজে ঘেরা পাহাড়, আঁকাবাঁকা নদী, স্বচ্ছ জলধারা আর ছোট-বড় ঝরনার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়। প্রকৃতির সৌন্দর্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে একত্র করে পুলিশের উপস্থিতিতে ১২টি দোকানঘর ও গোডাউন ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বি ...
মো:মেহেদী হাসান, কাঠালিয়া || ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে একটি অবৈধ ইটভাটার চিমনি ও চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৫টি কয়লার চুল্ ...
সব মন্তব্য
No Comments