স্টরাফ রিপোর্টার: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালনা পর্ষদের ৫৪তম সভা (বোর্ড সভা) ২১ আগস্ট ২০২৪, বুধবার বেলা ১১ টায় কাওরান বাজারস্থ বিআরডিবি'র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিআরডিবি'র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ সভায় সভাপতিত্ব করেন।
সভার শুরুতেই সম্প্রতি সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত কামনাসহ এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বিআরডিবি'র সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিআরডিবি'র গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদারকরণ এবং ভবিষ্যতে নতুন উদ্ভাবন কার্যক্রম গ্রহণ করার ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে বিআরডিবি'র সেবার আওতাভুক্ত করার নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে জিডিপিতে বিআরডিবি'র অবদান ১.৯৩% থেকে বৃদ্ধি করে ৩-৫% এ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং এ লক্ষ্যে জীবন-জীবিকা উন্নয়নে কার্যকর ও ফলাফলভিত্তিক প্রকল্প গ্রহণ করার বিষয়ে গুরুত্বরোপ করেন।
সভায় এ. এফ হাসান আরিফ বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র মূল লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন করা। দারিদ্র্য বিমোচনে এই প্রতিষ্ঠানে যা চর্চা হচ্ছে তা আরও ত্বরান্বিত করতে হবে। যেসব এনজিও বা অন্যান্য সংস্থা ক্ষুদ্র ঋণ প্রচেষ্টার সাথে জড়িত প্রয়োজনে তাদের সাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিআরডিবিকে বোর্ড থেকে অধিদপ্তরের পরিণত করার প্রস্তাবনা আছে। অধিদপ্তরে পরিণত হলে সুবিধা এবং অসুবিধা যাচাই বাছাই করতে হবে। বিআরডিবি’তে পেনশন প্রাপ্তিতে বিরম্বনাসহ যেসব সমস্যা বিদ্যমান আছে, তা এই প্রতিষ্ঠান থেকে দূর করার পথ খুঁজে বের করতে হবে।
উক্ত সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোসাম্মৎ শাহানারা খাতুন বিআরডিবি’র মহাপরিচালক আঃ গাফফার খানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের ব ...
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষের দিকে ভারত নজর রাখছে। আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপ ...
সব মন্তব্য
No Comments