জাবি প্রতিনিধি: ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পরিবার।
মঙ্গলবার (১৪ই ডিসেম্বর) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে মহান বুদ্ধিজীবীদের স্মরনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির বিষয়ে সদ্যবিলুপ্ত কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক মাহমুদুল হক রাফা বলেন, 'মহান বুদ্ধিজীবীদের স্মরণে এ কর্মসূচী পালিত হচ্ছে। এর মাধ্যমে আমরা বর্তমান প্রজন্মকে শহীদদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিতে চাই।'
মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ কর্মী আক্তারুজ্জামান সোহেল, মাহবুবুল হক রাফা, আজিজুর রহমান লিলু, রতন বিশ্বাস, হাবিবুর রহমান লিটন, এনামুল হক এনাম, আব্দুর রহমান ইফতি, আলম শেখ, ইমরান হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments