স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার পেছনের মূল ষড়যন্ত্র উন্মোচনে ৭ দিনের পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজারবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে তার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই অডিওতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও বক্তব্য ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। যদিও রাকিবুল হাসান দাবি করেছিলেন অডিওটি তার নয় এবং এআই দিয়ে তৈরি।
অডিও ভাইরালের পর গত ১৭ সেপ্টেম্বর তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে প্রশাসনিক কারণ দেখিয়ে রাজারবাগে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয় এবং তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। এর এক সপ্তাহ পর আজ তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হলো।
শেষ খবর অনুযায়ী, আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম।
স্টাফ রিপার্টার:ৎরাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্প ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৬ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছে ...
সব মন্তব্য
No Comments