বিশেষ প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উত্তর নাথারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ রায় (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে । এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার বাবা বাসুদেব রায় (৪৫) আহত হয়।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উত্তর নাথারকান্দি গ্রামে নিখিল বাড়ৈ'র ঘেরের পাড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সবুজ রায় স্থানীয় জামির বাড়ী গ্রামের বাসুদেব রায়ের ছেলে। জানা গেছে, বুধবার রাতে বাসুদেব রায় (৪৫) ও তার ছেলে সবুজ রায় বড়শি দিয়ে মাছ শিকার করতে পার্শ্ববর্তী বিলে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি এলে তারা উত্তর নাথারকান্দি গ্রামে নিখিল বাড়ৈর ঘেরের পাড়ে যাওয়ার সময় সেখানে থাকা বিদ্যুৎ'র তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ বাড়ৈ ঘটনাস্থলে মারা যান এবং তার বাবা বাসুদেব আহত হয়। স্থানীয় লোকজন তার বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি মো. কামরুল হাসান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments