স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, মোট ৫০ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট প্রার্থী সরকারি চাকরি থেকে অবসরের নির্ধারিত সময়ের তিন বছর আগে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যা বিধিমালার পরিপন্থী।
এর আগে, ২৭ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই তালিকায় ক্ষমতাসীন বিএনপি থেকে ৩৬ জন, তাদের সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের ১ জন এবং জামায়াত জোটের ১২ জন প্রার্থী রয়েছেন।
বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না এবং শাম্মী আক্তারসহ আরও অনেকে।
এছাড়া বিএনপির সঙ্গে থাকা স্বতন্ত্র জোট থেকে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতানা জেসমিন জুঁইয়ের প্রার্থিতাও বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, জামায়াত জোটের বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।
সব মিলিয়ে, সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ৪৯ জন প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments