ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আব্দুর রশিদ (৫৫) নামের এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে মসজিদ কমিটির বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ওই এলাকার মৃত মতি মিয়ার ছেলে ও সৌদি আরব প্রবাসী ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, বুধবার বাদ মাগরিব রসুলপুর শাহী নূর জামে মসজিদ কমিটির হিসেব নিকাশ নিয়ে এক সভায় বসা হয়। এই মসজিদে দীর্ঘদিন যাবত উম্মেদ আলী সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়া সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সভায় উপস্থিত ছিলেন বর্তমান সেক্রেটারি ফিরোজ মেম্বারের ভাতিজা প্রবাসী আব্দুর রশিদ। তিনি মাত্র ৫দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। সভায় নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা চলছিল। এসময় আব্দুর রশিদ বলেন, মসজিদ কমিটি নিয়ে দলাদলির দরকার নাই, যে কমিটি আছে তা-ই থাকবে। তার কথার পরিপ্রেক্ষিতে স্থানীয় মৃত লিয়াকত মিয়ার ছেলে লিটন ও মৃত আনসার আলীর ছেলে জিলøু মিয়া দাবি করেন তাদের বাড়ির সফর আলীকে মসজিদের সভাপতি করতে হবে। এনিয়ে তাদের সাথে আব্দুর রশিদের বাকবিতন্ডা হয়। এরপর বাদ এশা আব্দুর রশিদের উপর তারা হামলা করে কুপিয়ে রক্তাক্ত করে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, প্রথমে ওই ব্যক্তিকে সরাইলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। মারা যাওয়ার পর সেই বেসরকারি হাসপাতালে সরাইল থানার ওসি উপস্থিত ছিলেনঅভিযোগ দিলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরাইল থানার অফির্সাস ইনর্সাজ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, মসজিদের হিসাব-নিকেশ নিয়ে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও কথা কাটাকাটি হয়। পরে উভয়পÿের মধ্যে উত্তেজনা ও সংর্ঘষের ঘটনা ঘটে। সেখান থেকে আব্দুর রশিদ গুরুতর আহত হয় তাকে সরাইল উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ জেলা সদর হাসপাতালে মর্গে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাক ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৯৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জান ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে । সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, দুপুরের পর থেকে দেশের বিভিন্ন স্থানে অস্থায় ...
ডেস্ক রিপোর্ট: জুলাইয়ের গণঅভ্যুত্থান-সংক্রান্ত সহিংসতা ও প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া বিপুল সংখ্যক মামলার অধিকাংশই এখনো তদন্ত পর্যায়ে আটকে আছে, যা নিয়ে বাড়ছে উদ্বেগ ও অসন্তোষ। প্রায় দুই বছর পেরিয়ে ...
সব মন্তব্য
No Comments