ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ০৯ নভেম্বর ২০২৫, রবিবার চট্টগ্রামে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এ অনুষ্ঠিত হয়েছে।
চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ৩-০ সেটে বিমান বাহিনী ঘাঁটি বাশার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলের এসি-২ নাসিম শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন। সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০৪ নভেম্বর ২০২৫ তারিখে বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর কমান্ড্যান্ট এয়ার কমডোর মোঃ মাহফুজুর রহমান, জিইউপি, বিইউপি, এএফডব্লিউসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য যে, ০৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ০৭টি দল অংশগ্রহণ করে।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মে ...
সব মন্তব্য
No Comments