শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীর খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া চরবন্দে বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের তারে জড়িয়ে মঞ্জুরুল ইসলাম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে চরশেরপুর নয়াপাড়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী আনোয়ার হোসেন আহত হয়েছেন। ৩ জুলাই সকাল ৯টার সময় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, আজ সকাল নয়টার সময় শ্রীবরদীর খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া চরবন্দে আমনের বীজতলা তৈরির জন্য সেচ দিতে যায় মনু মিয়ার কলেজ পড়ুয়া ছেলে মঞ্জুরুল ইসলাম ও তার চাচা চরশেরপুর নয়াপাড়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী আনোয়ার হোসেন। এসময় সেচের মোটরের বৈদ্যুতিক
সংযোগ সমস্যা দেখা দেয়। এ সময় মঞ্জুরুল ইসলাম সেটা ঠিক করতে যায়। বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে মঞ্জুরুল ইসলাম এবং ঘটনাস্থলেই মারা যায় সে। তাকে ছাড়াতে গিয়ে আহত হয় চাচা আনোয়ার হোসেন। সে স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করে।
এ বিষয়ে খড়িয়া কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান দুলাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগাযোগ করছি।
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments