নড়াইল প্রতিনিধি: নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা ছাত্রদলের আয়োজনে সংগঠনের বিভিন্ন ইউনিট র্যালিসহকারে নড়াইল চৌরাস্তায় বিএনপি কার্যালয়ের সামনে সমাবেত হয়। সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনাসভা শেষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, বিএনপি নেতা মাহবুব মোর্শেদ জাপল, জেলা যুবদলের সভাপিত মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান প্রমুখ। এ সময় জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও বিএনপির কয়েকশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
সব মন্তব্য
No Comments