ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খেয়া পারাপারের সময় বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ পল্লি চিকিৎসক অসীম আচার্যের (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোসাইপুর এলাকায় তিতাস নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অসীম বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর গ্রামের গোপী মোহন আচার্যের ছেলে এবং দি সাউথ এশিয়ান টাইমস'র সম্পাদক দীপক আচার্যের ছোট ভাই।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাতে অসীম ও তার সঙ্গে নেপাল সরকার নামে আরও একজন মনিপুর গ্রাম থেকে গোসাইপুর বাজারে ছোট খেয়া চালিয়ে তিতাস নদী পার হচ্ছিলেন। নদীর মাঝামাঝি আসলে বড় একটি বাল্কহেডের সঙ্গে তাদের নৌকার ধাক্কা লাগে। এতে নেপাল সরকার সাঁতার কেটে তীর উঠলেও অসীমের খোঁজ পাওয়া যায়নি।
পরে রোববার দমকল বাহিনীর সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ অসীমের বড় ভাই খোকন আচার্য জানান, অসীম পেশায় পল্লী চিকিৎসক। উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগরে লঞ্চঘাটে তার ফার্মেসি রয়েছে। শনিবার রাতে তার নিখোঁজের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে রাতেই ফার্মেসির মালামাল লুট করে নিয়ে যায়।
এ ছাড়া নৌকাটিকে ধাক্কা দিয়ে বাল্কহেডটি দ্রুত দূর্ঘটনাস্হল ত্যাগ করেন।পরে আর খুঁজে পাওয়া যায়নি। নৌ দূর্ঘটনার পর পরেই দোকান লুটপাটের বিষয়ে তিনি বলেন ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, দোকান থেকে মালামাল নিয়ে যাওয়ার বিষয়ে জানতে পেরেছি। ঘটনাস্থলে বিট পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে৷
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা গেছে। ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর সীমান্ত এলাকা চরখানপুরের ৬০ বিঘা চরে একদল রাখাল ২ শতাধিক গরু চরাচ্ছিল মাঠে,গরুগুলো ঘাস খেতে খেতে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে,যখন গরুগুলো ভারতীয় সীমান্তের অনেক ...
স্টাফ রিপোর্টার: সরকার ঘোষিত জ্বালানি তেলের নতুন মূল্য আজ থেকেই কার্যকর হওয়ায় পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের চাপ তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে বাস ও নৌপরিবহন মালিকরা ভাড়া বাড়ানোর প্রস্তাব সামনে এনেছেন।
স্টাফ রিপোর্টার: সংবাদপত্রে খুব শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি ...
সব মন্তব্য
No Comments