জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ বর্ষের আংশিক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্বপ্রাপ্ত হয়েছে আইন ও বিচার বিভাগের (৪৬ ব্যাচ) শিক্ষার্থী সাইয়েদুল মুরসালিন হৃদয় ও সাধারণ সম্পাদক পদে দর্শন বিভাগের (৪৬ ব্যাচ) রায়হানুল রায়ান এবং কোষাধ্যক্ষ পদে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (৪৭ ব্যাচ) রামিমা তাসনিম কুন্তলা।
সহ-সভাপতি পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ৪৬ ব্যাচের মুনিবুল আলম মৃন্ময়, ওয়াহিদ তওসিফ অনিক, রমজান আলী আকাশ, তাওহীদুল ইসলাম জিহাদ, শাহীন ঢালী, ফাবিহা সি আতিয়া, তাহমিনা নিপুন, তামান্না ইসরাত মীম ও ইসরাত জাহান নওশীন পিংকি।
সহ-সাধারণ সম্পাদক পদে আছেন আলী আক্কাছ আকাশ, মহিবুর রহমান শুভ, তানভীর হাসান রাব্বী, সারোয়ার ইসলাম শিমুল, ওয়াসিফ মাহমুদ সিয়াম, ইসরাফিল আহম্দে, মোঃ মোহিদুল ইসলাম, খান ও জাহিদ বিন মোস্তফা নীল।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ৪৮ ব্যাচের ইশরাক জ্যোতি জাফরিন উষ্ণ, নাফিসা মানিক উর্মি, সানজিদা মীম, আফসানা মোস্তাক মীম, আদনান রাজবীর, আবু রাহাত, আলামিন মিয়া, সোহান মিয়া, আদনান সাইফ শোয়েব, রাসেল আকন্দ ও এস. এম. নাহিদ হাসান সজীব দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক রায়হানুল রায়ান বলেন, "একটি জেলা সমিতির উদ্দেশ্য হওয়া উচিত, সকল শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে একত্রিত হয়ে কাজ করে যাওয়া। আমি চাই নব-গঠিত কমিটি সকলকে সাথে নিয়ে ময়মনসিংহ জেলার সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। সবার সহযোগিতায় আমাদের সংগঠন সামনের দিকে এগিয়ে যাবে"।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments