রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় স্পোটিং ক্লাব আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বানারীপাড়া হাই স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। বানারীপাড়া স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুহুল আমিন শুভ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়া থানার সাবেক ওসি ও বর্তমানে বরিশাল কোর্ট ইন্সপেক্টর জিয়াউল আহসান, বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মমিন উদ্দিন,উপজেলার ইলুহার ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। হারুনুর রশিদ,বিপ্লব সরদার ও সুবল দাসের সঞ্চালনায় এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আনিছুর রহমান মিলন,এমপি শাহে আলমের এপিএম জসিম উদ্দিন,উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কামরুল হাসান সেলিম, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা,সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, বানারীপাড়া স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী খেলায় বানারীপাড়ার সলিয়াবাকপুর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি সংসদ একাদশ ১-০ গোলে উজিরপুরের গুঠিয়া মডেল ইউনিয়ন একাদশকে হারিয়ে বিজয়ী হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি শফিকুল ইসলাম শফিক খেলা পরিচালনা করেন।
স্টাফ রিপোর্টার: ফুটবল উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত সারা বিশ্ব। এখন চলছে কাউন্টডাউন। আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ...
স্টাফ রিপোর্টার : দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে জয় পেয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে ...
স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘো ...
স্টাফ রিপোর্টার: ফুটবল উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত সারা বিশ্ব। আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ রাতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আসর—ফিফা ওয়া ...
সব মন্তব্য
No Comments