ডেস্ক রিপোর্ট: ছাত্র–জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশ বাহিনীর ইউনিফর্মের রং পরিবর্তন নিয়ে ফের নতুন সিদ্ধান্তের উদ্যোগ নেওয়া হয়েছে। সমালোচনার পর আগের প্রস্তাব সংশোধন করে নতুন রং নির্ধারণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে Bangladesh Police সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, ইউনিফর্মের বিভিন্ন রং নিয়ে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ এবং বাহিনীর ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা তৈরি হয়। ফলে পূর্বের নির্ধারিত রং পুনর্বিবেচনা করে নতুন প্রস্তাব তৈরি করা হয়েছে।
প্রাথমিকভাবে শার্ট ও প্যান্টের জন্য যে রং নির্ধারণ করা হয়েছিল, তা পরিবর্তন করে পরে আবার সংশোধিত প্রস্তাব দেওয়া হয়। নতুন প্রস্তাব অনুযায়ী মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রং Light Olive এবং অন্যান্য ইউনিটের জন্য শার্টের রং Deep Blue নির্ধারণ করা হয়েছে। সব ক্ষেত্রে প্যান্টের রং হিসেবে TC Twill Khaki প্রস্তাব করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, এই প্রস্তাব কার্যকর করতে বিদ্যমান Police Dress Rules, 2025-এর একাধিক বিধি সংশোধন প্রয়োজন হবে। বিশেষ করে বিভিন্ন নিয়ম ও উপ-নিয়মে পরিবর্তন আনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে বলা হয়, ইউনিফর্ম পরিবর্তন ধাপে ধাপে বাস্তবায়ন করা হয় বলে এতে অতিরিক্ত কোনো সরকারি অর্থ ব্যয় হবে না। প্রস্তাব অনুমোদন পেলে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করে নতুন রং কার্যকর করা হবে।
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ...
স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সড়ক নিরাপত্তা আইন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্পষ্ট দায়িত্ব এবং আইন বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করার ওপর গু ...
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে দু’দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বা ...
স্টাফ রিপোর্টার: যান্ত্রিক ত্রুটি কাটিয়ে প্রায় দুই ঘণ্টা পর সচল হয়েছে জাতীয় গ্রিড। এখন পর্যায়ক্রমে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করা হচ্ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সোয়া ৩ টার দিকে জাতীয় গ্রিড ...
সব মন্তব্য
No Comments