জাতীয় নির্বাচন
স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক আনুষ্ঠানিকভাবে মোতায়েন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্যে ইভার্স ইজাবস বলেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে ইইউ পর্যবেক্ষক দল মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। নির্বাচনকালীন পরিবেশ, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং সার্বিক পরিস্থিতি মূল্যায়নের মাধ্যমে একটি নিরপেক্ষ ও বাস্তবভিত্তিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রস্তুত করা হবে।
তিনি আরও জানান, নির্বাচন পর্যবেক্ষণে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখাই ইইউ মিশনের প্রধান লক্ষ্য। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
সব মন্তব্য
No Comments