ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু, আক্রান্ত ৮৩৭

প্রকাশ : 28 Nov 2024
ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু, আক্রান্ত  ৮৩৭

ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৪৮২ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৩৪ জন ও নারী ২৪৮ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৫২৪ জন ও নারী ৩১৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯০ হাজার ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৫৭ হাজার ১৬২ জন ও নারী ৩৩ হাজার ২৭৮ জন।


সম্পর্কিত খবর

;