ডেস্ক রিপোর্ট: নতুন ছবিতে যুক্ত হলেন নবাগত অভিনেত্রী করবী জাহান নিতু। সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া এই সিনেমার নাম ‘অবুঝ মন আমার’।
সিনেমাটি পরিচালনা করছেন হারুন অর রশীদ এবং প্রযোজনা করছেন বড়ুয়া মনোজিত ধীমন। বাংলা টকিজ এর ব্যানারে নির্মাণ হচ্ছে সিনেমাটি।
এ প্রসঙ্গে নিতু জানান, এটি হচ্ছে একটি পাহাড়ী পটভূমির প্রেমের গল্প। এই সিনেমায় আমার চরিত্রের নাম আরা। যে একজন শহরের মেয়ে। যদিও এখনো নায়ক ঠিক করা হয়নি। ঠিক হলে আমার দর্শকদের জানাব। সিনেমার শুটিং শুরু হবে ডিসেম্বরের ১৭ তারিখে।
তিনি বলেন, ধীমন ভাইয়ের কাজ বরাবরই আমার ভালো লাগে। তার নির্মিত চলচ্চিত্র পদ্মাপাড়ি দেখে ভীষণ মুগ্ধ হই। তখন থেকেই ইচ্ছা ছিল ভাইয়ার সঙ্গে কাজ করব। তার নতুন সিনেমায় সুযোগ পেয়ে ভালো লাগছে।
পরিচালক হারুন অর রশীদ জানান, রোমান্টিক ঘরানার এ সিনেমায় মজার একটি চরিত্রে অভিনয় করছেননিতু। সে প্রতিভাবান অভিনেত্রী। আশা রাখি সুন্দরভাবে সে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবে।’
উল্লেখ্য, অসংখ্য নাটকে কাজ করছেন নিতু। সেই সাথে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলর সংবাদ পাঠিকা হিসেবেও কাজ করছেন। তবে এবার এই অভিনেত্রী ছোট পর্দার গন্ডি পেড়িয়ে নাম লিখিয়েছেন বড় পর্দায়।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments